বাইকের নাম্বার প্লেট ডিজাইন করুন অনলাইনে
বিআরটিএর ১৬ অক্টোবর ২০২৬-এর নির্দেশনা মেনে মোটরসাইকেলের সামনের প্লেট বানান। আসল মাপের PDF যেকোনো সাইনবোর্ডের দোকানে দিন।
২৮৫ × ৫০ মি.মি. · অক্ষরের উচ্চতা ২১.২ মি.মি.
মোটরসাইকেল: ল ১২৫ সিসির বেশি, হ ৫১–১২৫ সিসি, এ ৫০ সিসি পর্যন্ত। রেজিস্ট্রেশন কাগজের বর্ণটিই বসান।
বাংলা বা ইংরেজি অঙ্কে লিখুন। প্লেটে বাংলা অঙ্কই থাকবে।
ক্লাসিক দেখতে বিআরটিএর প্লেটের মতো। মোটা ফন্ট দূর থেকে পড়া সবচেয়ে সহজ।
নিয়ম যাচাই
- ঠিক আছে: মাপ ২৮৫ × ৫০ মি.মি.
- ঠিক আছে: অক্ষর ও সংখ্যার উচ্চতা ২১.২ মি.মি. (কমপক্ষে ২০ মি.মি.)
- ঠিক আছে: সাদা জমিনে কালো লেখা
- ঠিক আছে: বাড়তি লেখা বা নকশা নেই
প্লেট স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামে বানাতে হবে। কাগজের প্রিন্ট শুধু দোকানের জন্য নমুনা।
ডাউনলোড
ডাউনলোড করতে ২ অঙ্কের সিরিজ ও ৪ অঙ্কের নাম্বার দিন।
১০০% (Actual size) মাপে প্রিন্ট করুন। A4 শিটের স্কেলটি ৫০ মি.মি. মাপের হওয়া উচিত।
প্লেটটি আপনার ডিভাইসেই তৈরি হয়। কিছুই আপলোড হয় না।
বিআরটিএর নতুন নিয়ম: মোটরসাইকেলের সামনের নাম্বার প্লেট
১৬ অক্টোবর ২০২৬-এর গণবিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি মোটরসাইকেলের সামনে মালিককে নিজ উদ্যোগে নাম্বার প্লেট লাগাতে হবে। প্লেটটি হবে এমন:
| মোটরসাইকেল (স্কুটার ছাড়া) | দৈর্ঘ্য ২৮৫ মি.মি., প্রস্থ ৫০ মি.মি.; এক লাইনে লেখা যাবে (যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯) |
|---|---|
| স্কুটার | দৈর্ঘ্য ২০০ মি.মি., প্রস্থ ১০০ মি.মি. |
| অক্ষর ও সংখ্যা | ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মি.মি. |
| রং | সাদা জমিনে কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যা |
| উপাদান | স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম |
| নকশা | প্লেটে অন্য কোনো শোভাবর্ধন বা নকশা করা যাবে না |
| শেষ সময় | ১৫ নভেম্বর ২০২৬; না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে |
সূত্র: বিআরটিএর গণবিজ্ঞপ্তি, ১৬ অক্টোবর ২০২৬ (মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন সংক্রান্ত)।